সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

ভাঙ্গুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। সোমবার (২ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁপাড়া গ্রামের মৃত ছাবদার প্রাং এর ছেলে আসাদুল ইসলাম (৩৮) ও একই গ্রামের মোক্তার খাঁর ছেলে সোহেল রানা (৩৬)।

জানা যায়, ইউনিয়নের চর-ভাঙ্গুড়া আবু সাইদ মেম্বার এর বাগানে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিকে ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মঞ্জুর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আসাদুল ও সোহেলকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে
গাঁজা বিক্রির ২২,৭০০ টাকা ও
২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম জানান, আটককৃত আসামীদেরকে ২০১৮
সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রজ্জু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর