শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

ভালুকায় মাদ্রাসার জমি দখলের অভিযোগ

সারুয়ার হাসান,ভালুকা প্রতিনিধি: / ১৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় চাচার বিরুদ্ধে ভাতিজার মাদ্রাসার জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে একই এলাকার মৃত সূর্য্যত আলী খানের ছেলে চাচা মোঃ সাইফুল ইসলামের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ খালেদ সাইফুল্লাহকে
মুতাওয়াল্লি করে তার দাদী মাদ্রাসা নির্মাণ করার জন্য ১৪ শতাংশ জমি (ওয়াকফ) দান করেন। আর এই জমি তারই আপন চাচা মোঃ সাইফুল ইসলাম প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখলে নিয়ে ওই জমিটি শরিফুল ইসলাম (শারিফ) নামে একজনের কাছে ফেরত কাবলা (বন্ধক) দিয়ে রেখেছেন। মুতাওয়াল্লি খালেদ সাইফুল্লাহ বলেন আমি মাদ্রাসা নির্মাণ করতে চাইলে আমাকে বাঁধা ও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। পারিবারিক ও এলাকার লোকজন নিয়ে শালিশ করা হলে শালিশে জমি বুঝিয়ে দিবে বলে স্বীকার করে কিন্তু পরবর্তীতে দেয়নি। অপরদিকে মোঃ সাইফুল ইসলাম চাকরিজীবি ও শিক্ষিত হওয়ায় মোঃ খালেদ সাইফুল্লাহর পিতা মোঃ রফিকুল ইসলামের অংশের জমি বিক্রির নগদ টাকা তার একাউন্টে দেয়। পরে টাকা চাইলে ওই টাকা দিতেও অস্বীকৃতি জানায়। টাকা দেই দিচ্ছি বলে তালবাহানা করে দিনক্ষেপণ করছে। এহেন কান্ডে স্থানীয় এলাকাবাসী তিব্র নিন্দা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি  বলেন, সাইফুল ইসলাম খুব প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে পারেনা, শুধু মাদ্রাসার জায়গা না আরও অনেক জবরদখলের অভিযোগ আছে তার নামে। এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসার জায়গা আমার দখলে আছে, আমি শীগ্রই বুঝিয়ে দিবো। তবে রফিকুল ইসলাম যে অভিযোগ করেছে তা মিথ্যা সে আমার কাছে কোন টাকা পাবেনা। আমি মাদ্রাসা নির্মাণ করার জন্য আমার ভাই, ভাতিজা কে তাগিদ করছি তারা করছে না।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর