মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো : আজাদ হোসেন আজাদসহ গ্রেপ্তার হওয়া ৬ জনকে মঙ্গলবার আদালত জামিন প্রদান করছেন। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে স্থাপিত হলো জেনারেটর স্টেটার

রিপোর্টারের নাম : / ৩১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে নকশা অনুযায়ী নির্দিষ্টস্থানে সফলভাবে জেনারেটর স্টেটারের স্থাপন সম্পন্ন হয়েছে।  বুধবার (৬ এপ্রিল) বিকেলে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এই তথ্য জানিয়ে বলেন, টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম। যার কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক অ্যালেক্সেই ডেইরি এ প্রসঙ্গে জানান, “বিদ্যুৎকেন্দ্রের সকল যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার সবচেয়ে ভারী এবং যার ওজন ৪৪০ টনের অধিক। ডিজাইন অবস্থানে এর স্থাপনের কাজ সম্পন্ন হবার পর এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া পুরোদমে চলতে থাকবে”।

উল্লেখ্য, টার্বাইন জেনারেটর (TZV-12000-2)  ডিজাইন ও তৈরি করেছে ‘পাওয়ার মেশিন্স’। এ জাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে যার মধ্যে অগ্নি নিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ওভারলোড বহন ক্ষমতা অন্যতম।

প্রসঙ্গত: রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর