বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা।

নিজস্ব প্রতিবেদক: / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি ও সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অপারেশনাল সক্ষমতা, পেশাগত দক্ষতা ও কৌশলগত প্রস্তুতি আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহাপরিচালকের বিচক্ষণ, দূরদর্শী ও সুদূরপ্রসারী দিকনির্দেশনায় দেশব্যাপী আনসার ব্যাটালিয়নের সদস্যদের মনোবল, দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নে দুই সপ্তাহব্যাপী (১৪ দিন) আন্তঃব্যাটালিয়ন মনোবল ও দক্ষতা বৃদ্ধি অভ্যন্তরীণ সতেজকরণ প্রশিক্ষণ চলমান রয়েছে।

‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার, গণপ্রতিরক্ষা যুদ্ধকৌশল (PWD) সক্ষমতা অর্জনে মহাপরিচালকের মিশন বাস্তবায়ন’ শীর্ষক এ প্রশিক্ষণে সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, মনোবল, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি হরতাল, অবরোধ, সহিংস আন্দোলন, দাঙ্গা, পিকেটিংসহ বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতিতে আইনানুগ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের কৌশলগত সক্ষমতা বাড়ানো হচ্ছে।

প্রশিক্ষণে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং সম্ভাব্য সহিংসতা ও ক্ষয়ক্ষতি প্রতিরোধের বিষয়ে ব্যবহারিক প্রস্তুতি দেওয়া হচ্ছে। এ ছাড়া আত্মরক্ষার কৌশল, পরিস্থিতি মূল্যায়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহাপরিচালকের সুদূরপ্রসারী পরিকল্পনা ও নির্দেশনার আলোকে দেশব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে আনসার ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, পেশাদারত্ব ও কৌশলগত সক্ষমতায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার পাশাপাশি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর কার্যকর ভূমিকা আরও সুদৃঢ় হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর