রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক : / ৪৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় নেভী খাতুন (৭) নামে একজন শিশু নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ৬ টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় রাস্তা পাড়াপারের সময় এ ঘটনা ঘটে । দূর্ঘনাকবলিত বাস জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত নেভী খাতুন সলঙ্গা থানার দওকুশা বুড়ির বাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়াগামী এস,এস বাসটি থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় পৌছিলে নেভি খাতুন পরিবারের লোক জনের সাথে রাস্তা পার হচ্ছিল এসময় দ্রুতগামী বাসটি নেভী খাতুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদরুল কবির জানান,নিহত নেভী খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর