শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্য আটক

রিপোর্টারের নাম : / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অটোরিকশা ও ইজিবাইক চালকদের চেতনা নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে গাড়ি চোরচক্রের ৩ চোরকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

সোমবার (২৭ মে-২০২৪খ্রীঃ) সন্ধ্যার পূর্বে দূর্যোগ পূর্ণ আবহাওয়া ঝড়-বৃষ্টির মধ্যে অটোরিক্সা/ ইজিবাইক চালকদের অজ্ঞান করে চুরি করার সময় হাতেনাতে তিন চোরচক্রকে সিরাজগঞ্জ শহিদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভিতর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন চোর দের নাম ও ঠিকানা ১)জুয়েল (৪৯)পিতা মোঃ সাদেক আলী বাড়ি বলদিয়া পুকুর থানা দিনাজপুর সদর জেলা দিনাজপুর ২)মো মানিক (৪৩)পিতা মৃত আসমত শেখ বাড়ি দরগা থানা সালথা জেলা ফরিদপুর ৩)মোহাম্মদ আসলাম খান (২৩)পিতা মোহাম্মদ আক্কাস খান বাড়ি জামিরতা থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ।

উক্ত তিন চোরের কাছে থেকে চেতনা নাশক ঔষুধ ও একটি ইজিবাইক উদ্ধার করে সদর থানা পুলিশ ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান যে, গোপন সংবাদদের ভিত্তিতে দ্রুত পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে ৩ চোরকে আটক করতে সক্ষম হয়। তিন চোরের অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর