বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জে  গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করার অপরাধে ২ বিক্রেতাকে ১০’হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  মিরপুর ওয়াপদা ও সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। গরুর চর্বিকে    মাথার মাংস হিসেবে দেখাতে এক ধরনের  কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করেছিলো কসাইরা।

সিরাজগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি মাংসের দোকানে অভিযান চালানো হয়।

এসময় ওই দোকান ২টিতে রঙের বোতল ও রঙ মেশানো মাংস পাওয়া যায়।
এ ঘটনায় মিরপুর ওয়াবদা বাজারের জুলমত আলী ও কড্ডার মোড়ের রেজাউল করিম নামের দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০’হাজার টাকা জরিমানা করা হয়।, বিক্রেতারা মাংসে রঙ মেশানোর কথা স্বীকার করেন। এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন ও গাভীর মাংস ষাঁড় বলে বিক্রয় করছে কিনা সে গুলো তদারকি করা হয়।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর