শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত সিরাজগঞ্জ রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে আধুনিক ব্যাংকিং সেবা ও সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।   দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক।

সিরাজগঞ্জ রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম : / ১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মীর তানভীর ইসলামঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সিরাজগঞ্জ অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার ভূঁইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে ছয়টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, অর্থ সম্পাদক পদে দুজন এবং সড়ক সম্পাদক পদে দুজন প্রার্থী রয়েছেন।

সমিতির মোট ৩৬০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মণ্ডল। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর