শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

আইনের শাষন বলতে দেশে কিছু নেই: ফখরুল

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩০০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে তখন সেটা জনগণ ও আমাদের কাছে হাস্যকর মনে হয়। আওয়ামী লীগের সরকার পুরোপুরি আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর হয়ে পড়েছে। জনগণ থেকে এই সরকার বিছিন্ন হয়ে গেছে। এ সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় তার প্রমান কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই সরকার কতটা স্বৈরাচারী।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন দেশ ইতোমধ্যে আওয়ামী লীগকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পশ্রয়ে এখন মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনের শাষন বলতে দেশে কিছু নেই। এটার প্রমান হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেট হওয়া হামলার ঘটনা। পত্র পত্রিকায় আসলো হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হল বিএনপির নামে। তিন দিনের রিমান্ড ও নেওয়া হল। আর এসব অপকর্মের কথা এখন কিছু কিছু মিডিয়া তুলেও ধরছে।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলের-এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর