শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

আছিয়াদের সাথে ঈদের আনন্দে ভয়েস অব কাজিপুর

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ৩৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬’শ নিম্ন আয়ের অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কাজিপুর।

শুক্রবার ১৪ এপ্রিল পৌর এলাকার আলমপুর, শুভগাছা ইউনিয়ন এবং চরাঞ্চলের তেকানি ও নাটুয়ারপাড়া ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, সুজি, লাচ্চা সেমাই, সয়াবিন তেল, ও চিনি প্যাকেজ আকারে বিতরণ করে।

কান্দনগরের আছিয়া(৬৮) জানায় বৃদ্ধ বয়সে কাজ করতে পারেনা ছেলেপুলে নেই। প্রতি ঈদে সংগঠনটির পক্ষ থেকে সে ত্রান সামগ্রী পায়। রেহাইশুরিবেড় গ্ৰামের বিধবা রাবেয়া আবেগ আপ্লুত কন্ঠে জানান, এরা গত বছর তার গ্ৰামের আবু বক্করকে মালামালসহ একটা দোকান
বানিয়ে দিয়েছে।

ঈদ সামগ্রী বিতরণকালে ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু অন্যান্য সদস্যদের ধন্যবাদ দিয়ে জানান, প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পরা হতদরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সর্বদা চেষ্টা করেন, ঈদ-উল ফিতর উপলক্ষে প্রথম পর্যায়ে ৬শ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ চলমান আছে, ২য় পর্যায়ে কয়েক হাজার ছাড়িয়ে যাবে।

উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রউফ সরকার পরান, সহ-সভাপতি আব্দুল মজিদ বাবু, সাধারণ সম্পাদক জন্নাতুল হক শাপলা, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম চিশতি, শিক্ষা ও সংস্কৃতি আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য আবু শাহীন আজাদসহ সহ অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর