শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

আদিতমারী থানার বিশেষ অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ / ৩১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে নৌকায় পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার ও দীর্ঘদিন পলাতক থাকা ০২ জন আসামিকে আটক করেছেন।

রবিবার (২০ আগস্ট) দিবাগত রাতে লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস,আই, আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী উপজেলাধীন মহিষখোচা ইউনিয়নের চর গোবর্দ্ধন এলাকায় নৌকা দিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে দীর্ঘদিন পলাতক থাকা আসামি রিপন মিয়া (২৮), ও এরশাদ (৩৮) কে আটক করেছেন এবং অভিযান চলাকালে নৌকায় পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছেন পুলিশ।

আটক আসামি রিপন মিয়া (২৮) সদর উপজেলার কালমাটি গ্রামের সাদেকুল ইসলাম এর ছেলে অপর আসামি এরশাদ (৩৮) আদিতমারী উপজেলার চর গোবর্ন্ধন এলাকার আব্দুল জব্বার এর ছেলে।

এ সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং ১৪ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব‍্য নিঃ আইনের ৩৬ (১) সারণীর ১৩ (গ) রুজু হয়। পরিত্যক্ত ৯০ বোতল ফেনসিডিলের পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত আছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পরিত্যক্ত ফেনসিডিলের আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর