মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

রিপোর্টারের নাম : / ১০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহারা মাঠের উন্নয়ন কাজে ৩ হাজার ইট, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, দিয়ে সহযোগিতা করেছেন দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিন।

২৩ আগস্ট রবিবার  মনোহারা মাঠের উন্নয়নকাজে ব্যবহারের জন্য তিনি এ ইট প্রদান করেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাঠটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাজী আব্দুল মোমিন বলেন, মনোহারা মাঠটি এলাকার ক্রীড়াপ্রেমী ও তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের উন্নয়নে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পাশে থাকতে চাই।

স্থানীয়রা জানান, মাঠটি উন্নত হলে শিশু কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাঠ উন্নয়নে সহযোগিতা করায় স্থানীয়রা হাজী আব্দুল মোমিনকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর