রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি।

কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা 

রিপোর্টারের নাম : / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়। এবারে প্রতিপাদ্য রাখা হয়েছে “তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”। রোববার ১২ জুলাই বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রাসেল, এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী। এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আঃ রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা সমবায় অফিসার খালেকুজ্জামান, কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ জলিল, এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিনু। উপস্থিত ছিলেন, কাজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী, এবং উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মী, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন, পরিবার কল্যাণ সহকারী উম্মে হাবিবা। আলোচনা অনুষ্ঠানে বক্তারা পরিবার পরিকল্পনার সুফল, এবং বাস্তবতার প্রেক্ষিতে এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরতদের  বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর