শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

কালিয়াকৈরে মায়ের হাতে মেয়ে খুন 

রিপোর্টারের নাম : / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুর জেলা সংবাদদাতা 
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘন্টা পর সৎ মায়ের বসত ঘর থেকে ৫ বছরের শিশু মীম আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সৎ মা আয়না আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত মীম আক্তার,সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে। শিশুর বাবা সবুজ মিয়া উপজেলার হরিণহাটি এলাকার সোজাবদ আলীর বাড়ীর পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার সময়  কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেল বুধবার উপজেলা হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার (২৩ মে) আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) ফেন্সি জুয়েল জানান,সবুজ মিয়া,পোশাক কারখানায় চাকরী করেন। স্ত্রী ও মেয়ে মীম আক্তারকে নিয়ে সে ওই বাসায় বসবাস করে।কিছুদিন আগে আয়না আক্তারকে বিয়ে করেন। একই বাসার পাঁচতলায় ছোট স্ত্রী আয়না আক্তার থাকতেন। সকাল ১০ টার দিকে মীম আক্তার নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে মীমের বাবা সবুজ মিয়াসহ এলাকাবাসী। নিখোঁজের জন্য  এলাকায়  মাইকিংও করা হয়। হঠাৎ সবুজের ছোট স্ত্রীকে এলাকাবাসী সন্দেহ করে। তারা তার ঘরে ভিতরে প্রবেশ করে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ঘরের সানসেটের উপরে থাকা বস্তায় মোড়ানো অবস্থায় মীম আক্তারের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে সবুজের ছোট স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার এবং ছোট স্ত্রী শিশুর সৎ মা আয়না আক্তারকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর