শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: / ১৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে এক মাদ্রাসা ছাত্রীকে (সুমি ছদ্দনাম ১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ খাইরুল ইসলাম (৪০) নামে এক শিক্ষক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ মাদ্রাসাতুল আবরাব থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ কাঠালিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ মাদ্রাসাতুল আবরাবে শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় গেল শুক্রবার ১৭ জুলাই সকালে প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যায় ওই শিক্ষার্থী। পরে সাড়ে ১০ টার সময় তাকে রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনা জানানি হলে কিছু হুজুর প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়ের পরিবারের লোকজন ও স্থানীয়দের  তৎপরতায় তা আর সম্ভব হয়নি। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে শনিবার রাতে তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে।
পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন জানান, এঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর