মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

কোনাবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় সিএনজি চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ মে, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ইউনুছ আলী (৫৩) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বিকেল চারটার সময় কোনাবাড়ী আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুছ আলী ফেনী জেলার সদর থানার দৌলতপুর গ্রামের সিদ্দিক আহমেদ এর ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ এলাকায় জনতা মার্কেট এলাকায় শশুর বাড়ীতে ঘর জামাই থেকে
সিএনজি চালাতেন।

ভুক্তভোগীর পরিবার তার শ্যালক রুবেল এর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এস আই মোহাম্মদ রফিকুল ইসলাম জানান,গত ৭ মে দুপুরে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ৮ বছরের শিশুকে বিস্কিট কিনে দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করেন সিএনজি চালক ইউনুছ আলী।

পরেরদিন ওই শিশুর বাবা বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত সিএনজি চালক।

এরপর অভিযুক্ত ইউনুস আলীকে ধরতে মাঠে নামে কোনাবাড়ী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর