রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে রাস্তা পারাপারের সময় মোছাঃ নুরী বেগম (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নুরী বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভেদাইটারী গ্রামের আশরাফুল আলমের স্ত্রী। তিনি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধারনা করা হচ্ছে আজ রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় অফিস ছুটি শেষে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনা স্থলেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ পাপন হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন,নিহতের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর