মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪  ইউনিট

নিজস্ব প্রতিবেদক / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় শফিকের গোডাউনে আগুন লাগে। পরে তা পাশে থাকা হালিমের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায় আজ সন্ধ্যা সাড়ে ৭ টার সময় একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি গাজীপুর ও সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর