মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

কোনাবাড়ীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। খবর পেয়ে ফয়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময়
মহানগরীর কোনাবাড়ী আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় জাহাঙ্গীর আলমের তুলার গোডাউনে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় জাহাঙ্গীর আলমের তুলার গোডাউনে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দুই ঘন্টা পর সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয় ফায়ারসার্ভিসের সদস্যরা। এসময় গোডাউনে থাকা তুলা, সুতা, কাটিং মেশিন,পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫ কোটি টাকার মালামাল। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর