বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

কোনাবাড়ীতে বিদ্যুৎ পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে বিদ্যুৎ পৃষ্ঠে বিজয় (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ি নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভিতর এ দূর্ঘটনা ঘটে। সে ওই কারখানায় পলি মেশিনের
সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিল।
নিহত বিজয় ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানার পারাইল গ্রামের আ: নোমান এর ছেলে। সে বাবা মার সঙ্গে দেউলিয়াবাড়ী রবি মিয়ার বাসায় ভাড়া থেকে নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় চাকুরী করতো।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, বিজয় প্রতিদিনের ন্যায় আজকেও সকালে কারখানায়  কাজে যোগদান করে। পরে হঠাৎ করে মেশিন এর বৈদ্যুতিক লাইনের শর্ক সার্কিটের মাধ্যমে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে  গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ মেডিকেলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠায়।
নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার
ফ্যাক্টরী ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, অসাবধানবশত কাজ করার সময় বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এই দূর্ঘটনা ঘটে।  আমরা তার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান, বিজয় নামে শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠে হাসপাতালে আসার আগেই মারা যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা জানান,দুপুরে খবর পেয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাই। পরে  সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর