সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র আহত 

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শাহিন আলম (১৫)  নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘঠে।
আহত স্কুল ছাত্র আমবাগ পশ্চিম পাড়া ওমর ফারুকের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করেন।
আহত স্কুল ছাত্রের বাবা ওমর ফারুক বলেন,সে নতুন মোটরসাইকেল চালানো শিখতে ছিলো। সম্ভবত অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। তিনি বলেন,বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালোর দিকে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর