বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে
সড়ক দুর্ঘটনায় সজিব মিয়া (১৪) নামে এক পোশাক শ্রমিককের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ী আঞ্জুমান পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সজিব মিয়া রাজশাহী জেলার গুপাইল গ্রামের আয়নালের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় রমজান আলীর বাড়ীতে ভাড়া থাকতো। সে ভাড়া বাসায় থেকে তাইফ এন্ড তোয়া নীট কারখানায় কাজ করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান,  গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায়  কারখানা ছুটি হলে সজিব বাসায় যাওয়ার পথে অজ্ঞাত গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় সে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
কোনাবাড়ি থানার এস আই জামিউল হাসান সুমন  জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর