বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

গাজীপুরের কোনাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদকঃ / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় নাসিরুল ইসলাম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে জরুন এলাকায় জমিদারের ইটভাটায় উজ্জ্বল তালুকদারের বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত নাসিরুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর থানার হাছিয়া ছড়ান গ্রামের মহাসেন আলীর ছেলে।
নিহতের স্ত্রী শান্তি বলেন,সোমবার (৩ এপ্রিল)  রাতে খাওয়া দাওয়া শেষে সাড়ে ১১ টা সময় ঘুমাই পড়ি। রাত চারটার সময় সেহরি খেতে উঠে দিকে সে আমার পাশে নাই। পরে আমার শাশুড়ীর রুমে খোঁজ নিয়ে না পেয়ে পাশের রুম গুলোতে খোঁজাখুজি করি। একপর্যায়ে দেখি পাশের খালি রুমে আড়ার সাথে ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পুলিকে খবর দেয়। তিনি আরো বলেন
প্রায় দেড় বছর ধরে তার মাথায় সমস্যা ছিলো। মাঝেই সে রাগ করে থাকতো।
এদিকে বুকের ধন ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা লাইজু বেগম। বিলাপ করতে করতে বলতে থাকেন তোমরা আমার ছাওয়ালেক কুটি লিয়া যাওরে। তার পরিবারের কান্নায় আশপাশের বাতাস যেন ভাড়ী হয়ে আসছে।
গাজীপুর মেট্রোপলিন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন বলেন,খবর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর