মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ২ ঘন্টা পর নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক / ৩১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন  দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গোডাউনের আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিসের কর্মীরা। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস। 
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে আরিফ মুন্সির ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়৷ পরে তা আশেপাশে থাকা আরও প্রায় দশ থেকে ১২ টি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়৷ মুহুর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেয়৷ পরে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে৷
পরে আগুনের তিব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
সারাবো মর্ডান ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান,খবর পেয়ে আমাদের ৬ টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর