শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

গাজীপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
আনোয়ার পারভেজ খোকন কাপাসিয়া উপজেলার কুরিয়াদী গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ও সিংহশ্রী ইউপি চেয়ারম্যান। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিংহশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে, মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা আছে। তিনি আরো বলেন,গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার জুনায়েদ হোসেন লিয়ন বাদী হয়ে কাপাসিয়া থানায় আনোয়ার পারভেজ খোকনের বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর