সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

গাজীপুরে মাইক্রোবাস চাপায় ওয়ার্কশপ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় ওয়ার্কশপ কর্মচারী সাইমন (১৮)নিহত হয়েছেন। সে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকার মমিন মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরের ভোগড়া বাসন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, ভোগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় বাসন সড়ক এলাকায় সুমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন সাইমন। সকালে বাসা থেকে কর্মস্থলে (ওয়ার্কশপে) যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠলে জরুরি বিভাগের কর্তব্যররত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর