গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭ লক্ষ টাকার হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ভোরে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল।
গ্রেফতারকৃত হলেন,চাপাইনবয়াবগঞ্জ জেলার নাচল থানার লক্ষীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে তারেক হোসেন ওরফে বাবু। এসময় আরও দুইজন পালিয়ে যায়।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করা