বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদকঃ / ২৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরে ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রাকিব (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৬ টার সময় মহানগরীর জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ হোটেলের পাশে উত্তরা বাস কাউন্টার এর সামনে মাদক (গাঁজা) কেনাবেঁচার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান রাকিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চন্ডিপুর গ্রামের টিপুর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,মাদকদ্রব্য ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানাধীন জিরানি বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রাকিবকে গ্রেফতার করা হয়। রাসেল নামে তার সহযোগী একজন পালিয়ে যায়। তারা যোগসাজশে দীর্ঘদিন ধরে কাশিমপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ এর ওই কর্মকর্তা। এছাড়াও আজ দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর