শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু বেড়া জোনাল অফিসের গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত কাজিপুরে কৃষি প্রণোদনা পাচ্ছে ৮৩৩০ জন কৃষক আশুলিয়া ও সাভারে আনসারের পৃথক অভিযান: চাকরির প্রলোভন দেখানো প্রতারক ও চোর আটক। নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ।

দাঁত শিরশির করে কেন?

অনলাইন ডেস্ক: / ৯২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

দাঁত শিরশির করে কেন? বিভিন্নভাবে দাঁতের অতিসংবেদশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ যা এনামেল নামে পরিচিত তা যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ডেন্টিন বের হয়ে যায়। ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার গ্রহণ করার সময় দাঁত শিরশির করতে পারে।

দাঁতের অতিসংবেদনশীলতার কারণ

ক) জোরে জোরে দাঁত ব্রাশ করার অভ্যাস থাকলে। খ) শক্ত টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত ক্ষয় হতে পারে। গ) পান সুপারি বিশেষ করে সুপারি বেশি চিবানোর অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাবে। ঘ) রাতের বেলায় নিয়মিত ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর অভ্যাস থাকলে। ঙ) অ্যাসিডিক পানীয় এবং বেভারেজ জাতীয় খাদ্য দ্রব্য দাঁতের ক্ষয় করে থাকে। তখন দাঁত সংবেদনশীল হয়ে উঠতে পারে। চ) ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করলে গাম রিছেসন অর্থাৎ মাড়ি জায়গা থেকে সরে যায়। তখন দাঁত অতিসংবেদনশীল হয়ে উঠে। ছ) দীর্ঘ সময় ধরে দাঁত ব্রাশ করলেও দাঁত অতিসংবেদনশীল হয়ে উঠতে পারে।

দাঁতের অতিসংবেদনশীলতার কারণে ঠান্ডা অথবা গরম পানি অথবা পানীয় পান করার সময় দাঁত শিরশির করতে পারে। আবার খাবার গ্রহণের সময়ও দাঁত শিরশির করতে পারে। দাঁত শিরশির করার কারণে রোগী খুবই অস্বস্তিকর অবস্থায় থাকে। মাঝে মাঝে অনেকের দাঁতে ব্যথা হয়। খাবার ঠিকভাবে খেতে পারে না। দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে বাইরে থেকে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস, ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই দাঁত শিরশির করে থাকে। দাঁত অতিসংবেদনশীল অথবা শিরশির করলে আমরা সাধারণত টুথপেস্ট ব্যবহার করে থাকি। তবে দাঁতের শিরশির নিরাময়ের টুথপেস্টগুলো সাধারণ টুথপেস্ট থেকে আলাদা। কারণ এতে কিছু উপাদান থাকে যা দাঁতের শিরশির প্রতিরোধ করে।

লেখক : দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন, ইমপ্রেস ওরাল কেয়ার, ইব্রাহিমপুর, ঢাকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর