বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

পূবাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ মার্চ, ২০২৪

 গাজীপুর সিটি করপোরেশন এর বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে শান্ত মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কাঠমিস্ত্রী ছিলেন।
নিহত শান্ত মিয়া গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও মধ্যপাড়া এলাকার মো. মানিক মিয়ার ছেলে।
আজ বুধবার বিকেল ৫টার দিকে পূবাইল থানাধীন বসুগাঁও ক্লাব দক্ষিণ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শান্ত একজন কাঠ মিস্ত্রী। শান্ত মোটরসাইকেল নিয়ে গাজীপুরের মীরেরবাজার হইতে ইফতারি নিয়ে বসুগাঁও এলাকায় রেললাইন ক্রস করে বাড়ি যাওয়ার পথে ঢাকা হতে চিটাগাং উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশের এস আই নাজিউর ইসলাম জানান লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসেছি। সুরতল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইন গত  ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর