শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়া জোনাল অফিসের গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত কাজিপুরে কৃষি প্রণোদনা পাচ্ছে ৮৩৩০ জন কৃষক আশুলিয়া ও সাভারে আনসারের পৃথক অভিযান: চাকরির প্রলোভন দেখানো প্রতারক ও চোর আটক। নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা।

বকেয়া বেতন পরিশোধ করায় ১১ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৯৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

দীর্ঘ ১১ ঘণ্টা পর গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে অ্যাপারেলস প্লাস লিমিটেড লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন পেয়ে মহাসড়ক ত্যাগ করেন।

শ্রমিক নেতা আরমান হোসাইন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন/সার্ভিস বেনিফিটসহ অনেক পাওনাদি রয়েছে। তবে আজকে তারা একমাসের বকেয়া বেতন পাওয়ার পর মহাসড়ক ছেড়ে দিয়েছে। বাকি পাওনাদির বিষয়ে আমরা শ্রমিকদের টিম নিয়ে শ্রম মন্ত্রণালয়ে যাব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার বর্মণ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সন্ধ্যা সাতটার সময় চালু হয়েছে। এক মাসের বেতন পেয়ে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা সড়ক ছেড়ে দিয়েছে।

এর আগে, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা-ভোগরা অংশ অবরোধ করে আন্দোলন করে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা। যার ফলে সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ ছিলো মহাসড়ক। গতকালও সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের দাবীতে শ্রমিকেরা আন্দোলন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর