শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

বিজয় মিছিল থেকে প্যানেল মেয়রের বাড়িতে হামলার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিল মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে নৌকা প্রতীকের বিজয় মিছিল থেকে ভাংচুর, মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানায়।

সোমবার (০৮ জানুয়ারি)  রাতে পূবাইলের শুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের ছোট ভাইয়ের স্ত্রী পলি আক্তার,ছেলে মাহবুব হাসান রিবেল (২৫) ও আল আমিন।

প্যানেল মেয়র মাসদুল হাসান বিল্লাল বলেন,আমি নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতিক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে  কাজ করেছি। আজ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব শাহিনুর আলম মৃধার নেতৃত্বে একটি বিজয় মিছিল হয়। মিছিলটি আমার বাড়ির সামনে এসে আমার বাড়িতে ভাংচুর করে। এ সময় আমার বাড়ির ভেতর ঢুকে আমার ছোট ভাইয়ের স্ত্রী,  আমার ছেলে ও আমার কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তিকে মারধর করে।

অভিযুক্ত ৩৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব শাহিনুল আলম মৃধা বলেন, আমরা আনন্দ মিছিল করেছি। মারধরের ঘটনা ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন  পূবাইল থানার ওসি মোঃ  কামরুজ্জামান জানান, নৌকার বিজয় মিছিল হয়েছে শুনেছি। মিছিলে বাজি ফোটানো হয়েছে। প্যানেল মেয়র এর বাসায় হামলার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর