মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত।

রিপোর্টারের নাম : / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলে বিজিবির একটি ট্রাকের (থ্রি-টন) ধাক্কায় মো. রোমান (২১) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক (সুনামগঞ্জ-উ ১১-০০০২) ব্যাটালিয়ন সদর হতে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালি চেকপোস্টের সামনে পৌঁছালে শার্শা থেকে বেনাপোলগামী বাইসাইকেল আরোহী রোমানের সাথে ট্রাকটির পিছনের বাম পাশে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের একটি গাড়ি তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে যশোর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় বিজিবির ট্রাকটি ল্যান্স নায়েক মো. আজগর আলী চালনা করছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী জানান, মরদেহটি যশোর সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর