মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

বেপরোয়া গতির কারনে বেতাগীতে প্রাণ গেলো পান বিক্রেতার

খাইরুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা. / ৭৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

বরগুনার বেতাগীতে মোটরসাইকেলর ধাক্কায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালি এলাকায় বুধবার রাত ১০টায় এ দূর্ঘটনাটি ঘটে। এতে পুটিয়াখালী গ্রামের মৃত নিরোধ হওলাদারের ছেলে দীপক হাওলাদার (৫৫) নামে পান ব্যবসায়ী নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,প্রতিদিনের ন্যায় ঝোপখালি বাজারে পান বিক্রি করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন পান ব্যবসায়ী দীপক। হঠাৎ দ্রুত গতিতে একটি মটরসাইকেল ছুটে এসে দীপককে পেছন থেকে ধাক্কা দেয় । মুহুর্তেই আনুমানিক ২০ফুট দূরে কার্পেটিং রাস্তার ওপর ছিটকে পড়েন পান ব্যবসায়ী দীপক। গুরুতর আহতবস্থায় লোকজন স্থানীয় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন আরো বলেন দূর্ঘটনার পর ওই মটরসাইকেল চালক আহত দীপকের সাথেই হাসপাতালে যান তবে নিহতের খবর পেয়ে ওই মটরসাইকেল চালক গাঁঢাকা দেন।
বেতাগী থানার ওসি মো.শাহআলম জানান,’সড়ক দূর্ঘটনায় দীপক হাওলাদার নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। তার পরিবার মরদেহ’র ময়নাতদন্ত করতে ইচ্ছুক না। ওই মটরসাইকেল চালকের খোঁজ পাওয়া যায়নি তবে (বাজাজ বক্সার-৮০) মডেলের মটোরসাইকেলটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর