বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

বেড়ায় আগুনে পুড়ল ভ্যান চালকের স্বপ্ন

শাহ আলম,ষ্টাফ রিপোর্টারঃ / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

পাবনার বেড়া পৌর এলাকায় জগন্নাথপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ীসহ তিনটি গরু,দুইটি ছাগল আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুরে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার জগন্নাথপুর গ্রামে ভ্যান চালক হেলাল ফকিরের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর এলাকায় হেলাল ফকিরের বাড়ীতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়ী ছড়িয়ে পড়ে।  প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ারসার্ভিস এর কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ীর মালিক হেলাল ফকির জানান, অগ্নি কাণ্ডে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ.হালিম জানান,তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাযায়নি।তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর