বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুরে গলায় ছুরি চালিয়ে প্রবাসীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : / ৪৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ ঘরে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন সাইদুল ইসলাম লেদু (৫০) নামে এক প্রবাসী।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের ভাতিজী সাথী খাতুন বলেন, সকালে চাচা সাইদুল ইসলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার করেন। চিৎকার শুনে দৌড়ে ঘরে গিয়ে দেখি চাচা ছুরি দিয়ে নিজের গলা কাটছেন। এ সময় চিৎকার দিয়ে সবাইকে ডাক দিলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে গলাকাটা অবস্থায় চাচাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরোও পরুন :http://kolomerbatra.com/কুড়িগ্রামে-জমি-নিয়ে-দু/

তিনি আরোও জানান, সাইদুল ইসলাম বেশ কয়েক বছর মালয়েশিয়া ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন ,সেই থেকে তাদের বাড়িতেই থাকতেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর