সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সিংড়ায় ট্রাক্টরের চাকায় প্রাণ গেল শিশুর

সিংড়া (নাটোর) প্রতিনিধি / ৩৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

নাটোরের সিংড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আঃ রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর জামাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ রহমান সোনাপুর গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৩টার দিকে মাটিবাহী ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আঃ রহমান। এসময় ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান স্বপন মোল্লা।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় চালককে আটক , দুটি ট্রাক্টর ও একটি ভেকু জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর