বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সিরাজগঞ্জের সলঙ্গায় ২টি দোকানে আগুন, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মতিন সরকার / ৫৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের পাশে ২টি দোকানে আগুনে পুড়ে গেছে।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে ঘটনাটি ঘটে। এতে প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিষদের পাশে তারেক ভ্যারাইটি স্টোরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় প্রায় ২ ঘন্টা ব্যাপী গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এর মধ্যেই সকল মালামাল পুড়ে যায়।

দোকান মালিক রেজাউল করিম বলেন,আমার দোকানের ৪/৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এর ওপরেই আমার সংসার চলত। সব হারিয়ে এখন আমি এখন নিঃস্ব।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন,আগুন লাগার পর পরিষদে থাকা চৌকিদার আমাকে ফোন করে,ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে,দাঁড়িয়ে থাকা এলাকাবাসী কে আগুন নিভানোর জন্য আহবান করি। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর