মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে এক জন নিহত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৫১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জুন, ২০২২

সিরাজগঞ্জের সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫৫) মারা গেছে।

রবিবার (২৬ জুন) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আনুমানিক ৫৫ বছর বয়সী এই ব্যক্তির গায়ের রঙ শ্যামলা।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশিদ মৃধা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হারুনর রশিদ জানান, সকালে সয়দাবাদ এলাকায় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

ধারণা করা হচ্ছে, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছেন তিনি। তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর