বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ থেকেঃ

সিরাজগঞ্জ পৌরএলাকার দিয়ারধানগড়াস্থ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী দাতব্য চিকিৎসালয়ে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এবং
এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইডিপি সহযোগিতায়,
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত উক্ত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন- সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত।
এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফাহিম মোল্লা, ইডিপি’র চেয়ারম্যান আলিমুল আহসান এবং ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক মো: আবু জাফর খান প্রমুখ ।
শুক্রবারের এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, ডাঃ দীপক কুমার সাহা, এমবিবিএস (রাজ), এফএমডি (ফ্যামিলি মেডিসিন), জিওসি (ডার্মোটলজি) ঢাকা, ডিএমইউ (আলট্রাসনোগ্রাফি) জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, নিউরো মেডিসিন, কিডনি, গ্যাস্ট্রোলজি, বাত ব্যাথা চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ। এবং ডাঃ সাদিয়া হান্নান নিলয়, এমবিবিএস (ঢাকা) পিজিটি (গাইনী এন্ড অবস্), সিএমইউ (আলট্রাসনোগ্রাফি), গাইনী, প্রসুতি ও বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষ অভিজ্ঞত ও সনোলজিস্ট।
আরো রোগী দেখেন, ডাঃ মোঃ পারভেজ শেখ
এমবিবিএস, পিজিটি (শিশু)উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত রংপুর মেডিকেল কলেজ। এবং ডা: কাজলী খান সহকারী মেডিক্যাল অফিসার, শিশু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াশ, সিরাজগঞ্জ। প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ।
ক্যাম্পে পরিচালনায় আরো দায়িত্ব পালন করেন, দুজন মেডিক্যাল এসিস্ট্যান্ট, একজন অভিজ্ঞ ফার্মাস্টি ও ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন।
এই মেডিক্যাম্পে ১৭০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জনাব খান, এই আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর