শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক।  গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জে র‍্যাবের হাতে আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম : / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার পলাতক আসামি আবু সাঈদ গাজীপুরে র‍্যাবের হাতে আটক হয়েছে।

র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ কামরুজ্জামান দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুর সদর থানার বাংলা বাজার এলাাকায় পরিচালনা করে শাহজাদপুরে আলোচিত তারা সরকার, জুলমত সরকার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

শাহজাদপুর থানার কায়েমপুর গ্রামের আঃ হাকিম এর ছেলে আবু সাঈদ (৪৫)।গ্রেফতারকৃত আসামিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,গত (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, ফালা,চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শাহজাদপুর থানার কায়েমপুর গ্রামে ভিকটিম তারা সরকার, জুলমত সরকার এর বসত বাড়ীতে প্রবেশ করে এবং তারা ভিকটিমকে গালিগালাজসহ তার বাড়ী-ঘর ভাংচুর করতে থাকে।

এসময় ভিকটিম দুর্বৃত্তদেরকে বাধা নিষেধ করলে আসামি আবু সাঈদ হত্যার উদ্দেশ্যে ফলা দিয়ে ভিকটিমকের বুকের ডান পাশে র্ঘা দিয়া বিদ্ধ করে ও গুরুত্বর জখম করে এবং অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে। এলোপাথারী মারপিটের ফলে ভিকটিম তারা সরকার ও জুলমত সরকার ঘটনাস্থলেই মৃত্যবরণ করে।

এই ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর