সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সুজানগরে ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ১৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার
পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশ ও ডুবুরি দল।

নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৬) ও তার স্ত্রী মৌ আক্তার (২২)।

স্থানীয়রা জানান,গেল শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকই। একপর্যায়ে নিহত দম্পতি সহ ২০ থেকে ২৫ জন ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে ডুবে যায় নৌকাটি। সবাই সাঁতড়ে নদী পার হতে পারলেও হৃদয় খান ও তার স্ত্রী মৌ আক্তার নিখোঁজ হন। খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও ডুবুরিদল গতকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করেও গতকাল তাদের সন্ধান মেলেনি।

গতকাল শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযানে নামেন তারা। সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে সুজানগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র দে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর সুজানগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে আজ তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর