রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভালুকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে ধাওয়া

সারুয়ার হাসান,ভালুকা প্রতিনিধি: / ৩০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুন, ২০২২

ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদের ও তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানমুন খানকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে উপজেলা পূর্ব ভালুকা কোনাপাড়া গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী।

জানাযায়, রবিবার সন্ধায় ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সৃজন সরকার ও তার ভাই রাজন সরকারের সাথে উপজেলা ছাত্রলীগ নেতা সিয়াম, ফয়সাল, ইসানের মারামারি হয়। এর জের ধরে রবিবার রাতে সৃজন ও রাজনের পিতা নাজমুল হক সরকারের ফার্নিচারের দোকানে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদ ও তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানমুন খানের নেতৃত্বে হামলা ভাংচুর ও লুটপাট হয়। এসময় দোকানের কর্মচারী শরিফ ও শহিদকে তারা ব্যাপক মারধর করে।

পরদিন সোমবার বিকালে আবার ওই ফার্নিচারের দোকানে ভাংচুর করে দুই সহোদরের নেতৃত্বে মটরসাইকেল বহর নিয়ে সৃজন ও রাজনের বাড়িতে গিয়ে তাদের খোঁজতে থাকে। পরে এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া দেয়। এসময় সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদকে এলাকাবাসি দৌড়িয়ে ধরে ফেলে। পরে এলাকাবসি এলোপাথারী চর থাপ্পর দিলে স্থানীয় মুরুব্বিদের হস্থক্ষেপে শামিমকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিবেশ তৈরি হলে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গির আলম পুলিশের ৩টি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করবেননা বলে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর