রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৫০২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষ্মীপুর মোড়ে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাকিব হোসেন নামে ভ্যান চালক নিহত হয়েছে।

১৩ জুন সোমবার দুপুর পৌণে একটার দিকে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ভ্যান চালকের এক পায়ে গভীর ক্ষত হয় ও মুখমন্ডল থেতলে যায়। এ ঘটনায় পিক-আপ ভ্যান আটক করেছে পুলিশ।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নওগাঁ জেলার পোরশা থেকে একটি পিক আপ রাজশাহী যাবার পথে এবং মাটির হাড়ি পাতিল বোঝাই একটি ভ্যান চাঁপাইনবাবগঞ্জের লক্ষ্মীপুরে আসার পথে মুখোমুখি সংঘর্ষটি হয়।

নিহত ভ্যান চালক নাচোল উপজেলার বটতলা ডাকাত পুকুর এলাকার মৃত হেরাস মন্ডলের ছেলে রাকিব হোসেন (৫৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর