মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

সলঙ্গায় বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: / ৪৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে ভুইয়াগাঁতী-তাড়াশ আঞ্চলিক সড়কের দেওভোগ এলাকা এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা। আহত মাছ ব্যবসায়ী রফিকুল বগুড়া জেলার গাবতলী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিমগাছী আড়ৎ থেকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে মাছ নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন রফিকুল। নসিমনটি দেওভোগ এলাকায় পৌঁছলে পেছন থেকে এইচকে পরিবহণের একটি বাস ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গিয়ে চালক রাজ্জাক ও মাছ ব্যবসায়ী রফিকুল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী দূর্ঘটান খবর নিশ্চত করে জানান, নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর