বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

সলঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক : / ৫১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে গাজাঁ ও ফেনসিডিলসহ ৮ মাদক কারবারিকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

শুক্রবার রাতে সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও তালিকা ভুক্ত ৮ আসামীকে আটক করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শনিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৭১ বোতল ফেনসিডিলসহ ৪ জন কে আটক করা হয়।

এছাড়াও সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রিতা ও তালিকাভুক্ত ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত আসামী,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম ফুলমতি গ্রামের আবু তালেবর ছেলে সাইদুল ইসলাম(২৬),দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার খাজাপুর পশ্চিম পাড়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে মাসুদ রানা, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে ইলিয়াস(২৪),টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার টোকচাদপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে ফারুক মিয়া,সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আঃ সালাম (৪৮),ধোপাকান্দি গ্রামের মৃত লাল চান সরকারের ছেলে এনামুল সরকার(২২),রায়গঞ্জ থানার রুপাখাড়া গ্রামের মৃত বোরহান আলীর ছেলে এনামুল হক সাকিল (২৫), তাড়াশ থানার হামকুড়িয়া গ্রামের জহির এর ছেলে রিপন (২০)।

এব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর