মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

কোনাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে ৮ কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে করাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতারা হলেন, কুড়িগ্রামের রাজারহাট থানার খাসপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুল হাই(৩১) ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকার চান মিয়ার ছেলে রিপন আহমেদ (২৫)

পুলিশ জানায়, শনিবার রাতে কোনাবাড়ি বাইমাইল নোয়াব আলী মার্কেটের সামনে মাদক বিক্রির সময় ১ কেজি গাঁজা ও নগদ ৪০০ টাকাসহ হাতেনাতে আব্দুল হাই নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর মাদকব্যবসায়ী রিপন আহম্মেদকে বাইমাইল দক্ষিণপাড়া অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

কোনাবাড়ি থানার এ এস আই রুহুল আমিন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর