বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

সিংড়ায় পানিতে ডুবে শিশু, বিষপানে গৃহবধূর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ২৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রিমা (০৪), সে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের রিপন ফকিরের মেয়ে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের খালে নিখোঁজ হয় রিমা। অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পানিতে রিমার লাশ ভাসতে দেখেন তারা।

অপরদিকে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আয়েশা বেগম (২৩)। সে উপজেলার ছোট চৌগ্রামের মোঃ আকরাম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়েশা বেগম নিজ বাড়িতে সবার অজান্তে বিষ পান করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

ওসি আরও বলেন, বিষপানে মৃত্যৃর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কি কারণে বিষ পান করেছে জানতে চাইলে বলেন, তদন্ত চলছে, পরে বিস্তারিত জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর