শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কলা ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার-৪ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

গাজীপুরের কাশিমপুরে কলা ব্যবসায়ীকে  হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ । হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে । ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই কলা ব্যবসায়ী ফিরোজ মিয়া (৩২) কে গ্রেফতারকৃতরা হত্যা করেছে বলে স্বীকারোক্তিমুল জবানবন্ধী দিয়েছে । হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও চাপাতি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেসব্রিফিং এ তথ্য  নিশ্চিত করেছেন, জিএমপি উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান ।
পুলিশ জানায়, গত ২০ আগষ্ট দুপুর সোয়া ১২টার দিকে  ফিরোজ মিয়া(৩২) টাঙ্গাইলের সখিপুর এলাকা থেকে কলা ভর্তি করে একটি মাহিন্দ্র পিকআপ চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন । ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় কলা নামিয়ে ফেরার পথে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার শ্রীপুরে ময়লার ভাগারে এসে পিকআপ পরিষ্কার করতে থাকে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতেইয়ের উদ্দেশ্যে চন্দ্রার দিকে রওনা হয় মহসীন মিয়া (২৫) , রবিউল ইসলাম(১৮) , আল-আমীন মিয়া(৩০) ও মেঘলা  সোহাগ (২৫) । পথিমধ্যে ফিরোজ মিয়াকে দেখতে পেয়ে তাকে এলোপাথারী মারধর করে হত্যা করে । পরে তাকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় লাশ ফেলে রাখে এবং তার কাছে থাকা ৭ হাজার টাকা ও মাহিন্দ্র পিকআপটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । ২১ আগষ্ট সকালে কাশিমপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় । পরে মামলার তদন্ত শুরু করে । মামলার প্রেক্ষিতে  মহসীন ও রবিউল ইসলাম গ্রেফতার করে পুলিশ । তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোহাগ ও আলআমীনকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও চা-পাতি উদ্ধার করা হয়েছে ।
জিএমপি উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর