রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

গাজীপুরে ১২ লক্ষ টাকার গাঁজাসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরে ১২ লক্ষ টাকার গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে যৌথ অভিযানে গাজীপুরের কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখী চেরাগ আলী এলাকা হতে ১০০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বিকেল ৩ টার সময় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন,রাজশাহী জেলার দামকুড়া
থানার হরিপুর কলনীর আব্দুল হালিম এর ছেলে
হৃদয় (২৩) একই জেলার মো: বাক্কার আলীর ছেলে মোঃ ফারুক ওরফে বাপ্পি(২৫) এবং হাসান
আলীর ছেলে সবুজ আলী ২০।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,
ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি ট্রাকে করে গাঁজার বড় একটি চালান গাজীপুর হয়ে রাজশাহী  দিকে যাচ্ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর
সদর ও পোড়াবাড়ি ক্যাম্পের যৌথ অভিযানে
গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখী চেরাগ আলী মার্কেট এর আঃ মজিদ উদ্দিন এর মুদি দোকানের সামনে কালিগঞ্জ টু কাপাসিয়া গামী সড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান,এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা,একটি ট্রাক,৩ টি মোবাইল ও নগদ দুই হাজার ৫৫০ টাকা  উদ্ধার করা হয়।
 তিনি আরো বলেন, তারা অত্যন্ত সু-কৌশলে ট্রাকের ভিতরে ঢেউটিনের পরতে পরতে মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছিলো, যাতে করে সহজেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিভিন্ন চেকপোস্টে দায়িত্বরত সদস্যের চোখে ফাঁকি দিয়ে  মাদক বহন করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাজীপুর হয়ে রাজশাহী নিয়ে যাচ্ছিল ওই মাদকদ্রব্য । তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর